শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এমিরেটসের নতুন এয়ারবাস এ৩৫০ এর প্রথম গন্তব্য এডিনবার্গ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে

এমিরেটস এয়ারলাইন ৩ জানুয়ারী থেকে স্কটল্যান্ডের এডিনবার্গে তাদের বহরের নতুনতম সংযোজন এয়ারবাস এ৩৫০ এর সাহায্যে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এডিনবার্গ এমিরেটস এ৩৫০ এর প্রথম গন্তব্য। আগামী দিনগুলোতে এই এয়ারবাসের সাহায্যে মুম্বাই, আহমেদাবাদ, কুয়েত, বাহরাইন, কলম্বো, লিয়ন, মাসকাট এবং বালোনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে এয়ারলাইনটি।

জ্বালানী সাশ্রয়ী এবং দুই আইল বিশিষ্ট এমিরেটসের সুপরিসর নতুন এই এয়ারবাস গুলোর বৈশিষ্ট্য হলো নতুন প্রজন্মের কেবিন ডিজাইন, যাত্রীদের জন্য অনেক বেশী আরামদায়ক এবং অসাধারণ কেবিন সেবা। কেবিনগুলোর ছাঁদ অপেক্ষাকৃত উচু এবং আসনগুলোর মধ্যস্থিত আইলগুলো বেশ প্রশস্ত। | 4K এবং 4K HDR আলট্রা রেসপনসিভ টাসস্ক্রীন উপভোগ করতে পারবেন যাত্রীরা। দ্রুততর ওয়াই-ফাই, নিরবিচ্ছিন্ন বৈশ্বিক যোগাযোগের সুযোগ পাওয়া যাবে।

এমিরেটস এ৩৫০ এ ৩টি যাত্রী কেবিনের ইকোনমি শ্রেনী কেবিনে ৩১২টি, বিজনেস শ্রেনী কেবিনে ৩২টি এবং প্রিমিয়াম ইকোনমি শ্রেনী কেবিনে ২১টি যাত্রী আসন রয়েছে।

উল্লেখ্য, এমিরেটস ইতোপূর্বে শুধুমাত্র এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ পরিচালনা করতো। বহরে বৈচিত্র আনয়ন এবং অধিকতর যাত্রী সেবা ও ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে আগামী বছরগুলোতে মোট ৬৫টি এয়ারবাস এ৩৫০ যুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে এয়ারলাইনটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024