শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গাজায় ইসরাইলি হামলায় তিনদিনে ১৮৪ ফিলিস্তিনি নিহত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় তিন দিনে ১৮৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গাজার মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে।

রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

এক বিবৃতিতে মিডিয়া অফিস জানিয়েছে, ইসরাইলি দখলদার বাহিনী গত ৭২ ঘণ্টায় (৩ দিন) গাজা শহরে নিরস্ত্র বেসামরিক এবং আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে নৃশংসভাবে ৯৪টিরও বেশি হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইলি হামলায় ১৮৪ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে কয়েক ডজনেরও বেশি মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। সেগুলোর কাছে পৌঁছানোর সক্ষমতা না থাকায় উদ্ধার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এক বছরেরও বেশি সময় ধরে চলা এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দাকে বাড়িঘর ছাড়তে হয়েছে।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024