শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সচিবালয়ে আগুনের ঘটনায় সহ-সমন্বয়ক জড়িত থাকার দাবির ফ্যাক্ট চেক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৯০ পড়া হয়েছে

সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে “সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনায় সহ-সমন্বয়ক জড়িত – পুলিশের দাবি” শীর্ষক শিরোনামে বেসরকারি একটি সংবাদমাধ্যম সময়ের কণ্ঠস্বরের আদলে তৈরি একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনায় সহ-সমন্বয়ক জড়িত – পুলিশের দাবি” শীর্ষক শিরোনামে সময়ের কন্ঠস্বর কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সময়ের কন্ঠস্বর এর ফটোকার্ড সম্পাদনা করে ভুয়া দাবি সম্বলিত আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এতে সময়ের কন্ঠস্বরের নাম, ভোরের ডাক’র লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৮ ডিসেম্বর, ২০২৪ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে সময়ের কন্ঠস্বরের ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও সময়ের কন্ঠস্বরের ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024