শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গার্মেন্টস টেকনোলজি প্রদর্শনী শুরু বুধবার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ পড়া হয়েছে

তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত সর্বাধুনিক যন্ত্রপাতি বা গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য পোশাক প্রস্তুতকারকদের কাছে তুলে ধরতে রাজধানীতে শুরু হচ্ছে গার্মেন্টস টেকনোলজি প্রদর্শনী বাংলাদেশের (জিটিবি-২০২৫) ২২তম এবং গ্যাপ এক্সপো ২০২৫ এর ১৪তম সংস্করণ।
বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সঙ্গে এএসকে ট্রেডশো অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড যৌথভাবে একই ছাদের এই প্রদর্শনীর আয়োজন করেছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী এ আয়োজন শুরু হবে আগামী বুধবার। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। আইসিসিবির আটটি হল জুড়ে এই প্রদর্শনীটিতে অংশ নেবে ২৫টি দেশের ৫০০ জন প্রদর্শক।

৮ জানুয়ারি সকাল ১১টায় আইসিসিবির ৪ নম্বর হলের মেজানাইন ফ্লোরে অনুষ্ঠিত হবে মেলার উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, কোরিয়ার রাষ্ট্রদূত ইয়ং-সিক এবং অন্য শিল্প নেতারা।
২১ বছর ধরে তৈরি পোশাক খাতের বৈশ্বিক প্রযুক্তিগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসছে জিটিবি। এই প্রদর্শনীগুলোয় আরএমজি সেক্টরের কাটিং, সেলাই, ফিনিশিং, এমব্রয়ডারি মেশিনারি, খুচরা জিনিসপত্রসহ বিভিন্ন ধরনের আনুষঙ্গিক পণ্য একসঙ্গে দেখার সুযোগ পাওয়া যাবে। অন্যদিকে প্রদর্শনীতে বিজিএপিএমইএর নেতৃস্থানীয় সদস্যরাও তাদের গার্মেন্ট এক্সেসরিজ এবং প্যাকেজিংয়ে সর্বশেষ উদ্ভাবন প্রদর্শন করবেন।
২০২৪ সালে কঠিন সময় অতিক্রম করে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত ২০২৫ সাল নিয়ে আশাবাদী। ইউরোপ ও আমেরিকার মতো মূল বাজারগুলোতে মুদ্রাস্ফীতি কমে যাওয়ায় পশ্চিমা ক্রেতারা ফিরে আসতে শুরু করেছেন। রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক অসন্তোষ সত্ত্বেও ২০২৪ সালে আরএমজি খাত রপ্তানি আয়ে ছয় দশমিক ২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এই উন্নতি সামগ্রিক চ্যালেঞ্জের মধ্যেও খাতটির দৃঢ়তা ও স্থিতিস্থাপকতাকে প্রতিফলন করে।

প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান আঙ্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, বর্তমান প্রেক্ষাপটে লক্ষ্য করা যাচ্ছে যে, অর্ডারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং কার্যকর ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। আরেকটি উল্লেখযোগ্য প্রবণতা হলো নন-কটন পোশাক, বিশেষত খেলাধুলার পোশাকের বৈচিত্র্য ও সম্প্রসারণ।

এই পরিবর্তন বিশেষায়িত যন্ত্রপাতির চাহিদা বৃদ্ধি করেছে যা জিটিবি প্রদর্শনীতে তুলে ধরা হবে। জিটিবি সেলাই, লন্ড্রি, ফিনিশিং, সিএডি/সিএএম এবং এমব্রয়ডারি ক্ষেত্রে সর্বশেষ উদ্ভাবন উপস্থাপন করছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণের মাধ্যমে প্রদর্শনীটি একটি অনন্য ও গুরুত্বপূর্ণ ইভেন্টে পরিণত হয়েছে।
জিটিবি-গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশের বড় এই প্রদর্শনী মেলাটি সমগ্র গার্মেন্টস ও টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ভ্যালু চেইনকে কভার করে। বিশেষ করে প্রোডাক্ট জোন ও ফোকাসড সেগমেন্টের মাধ্যমে, স্টেকহোল্ডারদের এক জায়গায় তাদের প্রয়োজনীয় পণ্যগুলো খুঁজে বের করার সুযোগ দেয়। জিটিবি এবং জিএপি প্রদর্শনী মেলায় পরিদর্শনে আসেন বিভিন্ন কোম্পানির সিদ্ধান্তগ্রহীতা, প্রযুক্তি প্রধান ও সোসিং টিম। দেশ জুড়ে ট্রেড সোর্স টেকনোলজি, মেশিনারি, গার্মেন্ট এক্সেসরিজ, প্যাকেজিং, অ্যালাইড প্রোডাক্টস এবং স্পেয়ার।
প্রদর্শনীটি সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়িক দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024