শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বুয়েটে নবমসহ বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ১১টি বিভাগে শিক্ষক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

১. পুরকৌশল বিভাগ

সহকারী অধ্যাপকের ৪টি পদ (৩টি স্থায়ী ও সহযোগী অধ্যাপকের বিপরীতে ১টি অস্থায়ী পদ)

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

২. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ

সহকারী অধ্যাপকের ৬টি স্থায়ী পদ।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

৩. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ

সহকারী অধ্যাপকের ২টি স্থায়ী পদ।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

৪. যন্ত্রকৌশল বিভাগ

সহকারী অধ্যাপকের ১টি স্থায়ী পদ।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

৫. কেমিকৌশল বিভাগ

সহকারী অধ্যাপকের ৪টি স্থায়ী পদ।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

৬. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ

সহকারী অধ্যাপকের ১টি স্থায়ী পদ।

বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

৭. ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

সহকারী অধ্যাপকের ১টি স্থায়ী পদ।

বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

৮. পদার্থবিজ্ঞান বিভাগ

ক) সহকারী অধ্যাপকের ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

খ) লেকচারারের ২টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

৯. ইনস্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজি

গবেষণা সহকারী অধ্যাপক (ইঞ্জিনিয়ারিং)-এর ১টি অস্থায়ী পদ (গবেষণা অধ্যাপক পদের বিপরীতে)

বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

১০. ইনস্টিটিউট অব নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিং

সহকারী অধ্যাপকের ১টি অস্থায়ী পদ (অধ্যাপক পদের বিপরীতে)

বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

১১. মানবিক বিভাগ

লেকচারার (ইংরেজি)-এর ১টি অস্থায়ী পদ

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে সব অতীত ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখ করে ১৭ সেট আবেদনপত্র রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে। এর মধ্যে এক সেটের সঙ্গে ৩ কপি সত্যায়িত ছবি এবং প্রতি সেটের সঙ্গে আবেদনপত্র, সব সনদ, প্রশংসাপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ, ভুল ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানা যাবে এই লিংকে।

আবেদন ফি

কম্পট্রোলার বুয়েটের অনুকূলে আবেদন ফি বাবদ ৬০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিসের নির্ধারিত জমা রসিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় নগদ টাকা জমা করে টাকার রসিদ সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়

২৬ জানুয়ারি, ২০২৫

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024