শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৯৮ পড়া হয়েছে

আগামী ১৮ জানুয়ারি মালয়েশিয়াতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর। তার আগে নিজেদের প্রস্তুতি সেরে নিতে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই সফরকারীদের ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

থার্স্টনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি জুনিয়র টাইগ্রেসদের। দলীয় ২০ রানের আগেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন লঙ্কান বোলাররা। এরপর অধিনায়ক সুমাইয়া কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ২৯ রান।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশের মেয়েরা। শেষ দিকে ৩৫ বলে ৩৪ রানের দারুণ একটি ইনিংস খেলেন জান্নাতুল মাওয়া। তার এই রানের ওপর ভর করেই একশ রান পার করে বাংলাদেশ।

শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৯ রান জমা করে বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রাশ্মিকা সেওয়ান্দি, প্রমোদি মেথসারাও ও লিম্মে থিলকারাত্নে।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কার মেয়েরা। তবে তাদের জয়ের বন্দরে পৌঁছাতে খুব বেশি বেগ পেতে হয়নি। ৩০ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন ভিমুস্কা বালাসুরিয়া। ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক শ্রীলঙ্কা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024