শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সৈয়দপুরের ছাত্রলীগ নেতা ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের শাহাজাদা আলম নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল রোববার বেলা তিনটার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহাজাদা আলম নীলফামারীর সৈয়দপুর উপজেলার পৌরসভা সদরের সাহেবপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। তাঁর বিরুদ্ধে দলীয় কার্যালয় ভাঙচুর ও কয়েকজনকে আহত করার অভিযোগে মামলা আছে।

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিয়া বলেন, গতকাল দুপুরে শাহজাদা ভারতে যাওয়ার উদ্দেশ্যে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে গিয়েছিলেন। এ সময় ইমিগ্রেশনের কার্যক্রমের জন্য তাঁর পাসপোর্ট কার্যালয়ে জমা দেওয়া হয়। খোঁজখবর নিয়ে জানা যায়, সৈয়দপুর থানায় তাঁর বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক আইনে মামলা থাকার তথ্য পাওয়া গেছে। পরে তাঁকে সৈয়দপুরে থানায় হস্তান্তর করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024