শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এবার ঢাকা আসছে পাকিস্তানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের (এফপিসিসিআই) ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল। আগামী ১০ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এই প্রতিনিধি দলটি ঢাকায় অবস্থান করবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সুত্রে জানা গেছে।

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক চিঠিতে উচ্চ পর্যায়ের এই বাণিজ্য প্রতিনিধি দলকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ(এফবিসিসিআই) এর আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের ব্যবসায়ীরা। এতে নেতৃত্ব দেবেন এফপিসিসিআই এর সভাপতি আতিফ ইকরাম শেখ ও সিনিয়র সহ-সভাপতি সাকিব ফায়াজ মাগুন। এই প্রতিনিধি দলে পাকিস্তানের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা থাকবেন।

সফরকালে পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর(ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সাথে সাক্ষাৎ করবেন বলে পাকিস্তান হাইকমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে ৬ জানুয়ারি ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের (টিসিপি) চেয়ারম্যান সৈয়দ রাফিউ বশির শাহের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা পৌছেছেন। আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) এই প্রতিনিধি দলটির সদস্যরা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। জানা গেছে, ওই বৈঠকে দুই দেশের বাণিজ্য সংস্থার মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। বিশেষ করে, চাল আমদানি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বাংলাদেশে সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে। দুই দেশের ব্যবসা বাণিজ্যও বেড়েছে এই সময়ে।

গত বছরের ২ সেপ্টেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ জানান, পাকিস্তান যেতে ভিসা ফি লাগবে না বাংলাদেশি নাগরিকদের। পাকিস্তানের নতুন ভিসা নীতিমালা অনুযায়ী, ১২৬টি দেশের মতো বাংলাদেশও এই সুবিধা পাবে।

সম্প্রতি পাকিস্তানের করাচি থেকে দুটি কনটেইনার বহনকারী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে এসেছে। বলা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার পর এবারই প্রথমবারের মতো সরাসরি জাহাজ করাচি থেকে চট্টগ্রাম আসলো। এরপর থেকে দুই দেশের বাণিজ্যে সম্ভাবনা দেখছেন উভয় দেশের ব্যবসায়ীরা।

বাংলাদেশ পাকিস্তানের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য আগে থেকেই রয়েছে। তবে তার পরিমাণ খুব বেশি না। পাকিস্তান থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা প্রধানত বস্ত্র শিল্পের কাঁচামাল আমদানি করে থাকেন। বিশেষ করে তুলা আমদানি হয়। এছাড়া সিমেন্টের কাঁচামালও আমদানি করেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

আর বাংলাদেশ থেকে পাকিস্তানে কাঁচা পাট, চা, তৈরি পোশাক, হাইড্রোজেন পার-অক্সাইড ও ওষুধ রপ্তানি হয়ে থাকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024