শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জয়দেবপুর স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ পড়া হয়েছে

ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন জয়দেবপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। জয়দেবপুর রেল জংশনের কর্তব্যরত স্টেশন মাস্টার ইয়াসবা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে পাঁচটা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার পরপরই রেলক্রসিং পার হওয়ার আগেই ট্রেনের ইঞ্জিনের পেছনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের গতি খুবই মন্থর থাকায় ট্রেনের অন্য কোনো বগি লাইনচ্যুত হয়নি।
ঢাকা থেকে এসে ট্রেনটি স্টেশনের ৪ নাম্বার লাইনে দাঁড়ানো ছিল।

তিনি আরও জানান, ট্রেন লাইনচ্যুতির ফলে তিন এবং চার নাম্বার লাইনটি বন্ধ রয়েছে। তবে এক ও দুই নাম্বার লাইন সচল থাকায় ট্রেন চলাচলে কোন ব্যাঘাত সৃষ্টি হবে না। লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের জন্য ঢাকায় রিলিফ ট্রেন আসার জন্য সংবাদ দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024