শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণে কাজ করছে সরকার: ফারুকী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই বিপ্লবের ইতিহাস যেন মুছে না যায় এজন্য কাজ করছে সরকার। আন্দোলনের সময়কার ভিডিও কারো কাছে থাকলে তা সংরক্ষণ করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত ‘রিমেম্বারিং মনসুন রেভ্যুলেশন’ এর আওতায় চলচ্চিত্র নির্মাণ শীর্ষক প্রেস ব্রিফিং এ উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি জানান, ডিজিটাল ওরাল হিস্ট্রি হিসেবে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য নেয়া হবে। আহতদের বক্তব্য ধারণ করা হবে। যাতে ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট হতে না পারে। এর মাধ্যমে ফ্যাসিস্ট বিরোধী দেয়াল নির্মাণ করা হবে।

তিনি আরও জানান, জুলাই বিপ্লবকে ধারন করতে ৮ বিভাগের চলচ্চিত্রকারদের নিয়ে ৮টি মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করা হবে। এজন্য নির্বাচিত ৮ পরিচালকদের প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024