শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রংপুরে ন্যাশনাল লাইফের পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ পড়া হয়েছে

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি রংপুরে বীমা দাবীর চেক প্রদান, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা করেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্থানীয় বিনোদন কেন্দ্র ভিন্ন জগৎ এ উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এসময় তিনি গ্রাহকদের মাঝে ১ কোটি ২০ লক্ষ টাকার বীমা দাবীর চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কোম্পানির দিনাজপুর এরিয়া প্রধান এসভিপি খোরশেদ আলম, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন, বগুড়া এরিয়া প্রধান ভিপি মিজানুর রহমান শিপু ও রংপুরের জেনারেল ম্যানেজার বদিউজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির সিইও মোঃ কাজিম উদ্দিন বলেন ন্যাশনাল লাইফ সঠিক সময়ে গ্রাহকের দাবী পরিশোধ করে। আমরা গ্রাহকের বাড়ি গিয়ে দাবীর টাকা পৌঁছে দিয়ে আসি। এজন্য ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা বেড়েছে। পরে প্রধান অতিথি সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024