শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

হোয়াইটওয়াশ হওয়ার পর বড় শাস্তির মুখে পাকিস্তান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষ টেস্ট সিরিজটা দুঃস্বপ্নের মতো কেটেছে পাকিস্তানের। সেঞ্চুরিয়নে ২ ও কেপটাউনে ১০ উইকেটের ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে শান মাসুদের দল। তবে পাকিস্তানের দুঃখের গল্প সেখানেই শেষ হয়নি। সিরিজ হারের পর বড় শাস্তির মুখেও পড়তে হচ্ছে দলটিকে।

কেপটাউন টেস্টে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ পয়েন্টও কাটা পড়েছে তাদের।

জরিমানা হিসেবে পাকিস্তানের গুনতে হবে ম্যাচ ফি’র ২৫ শতাংশ। আর পাঁচ পয়েন্ট কাটা যাওয়ার পর টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের পয়েন্ট এখন ২৪.২৪; যা ওয়েস্ট ইন্ডিজের সমান।

জানা গেছে, পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যে পাঁচ ওভার কম বল করেছে। তাই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ অনুযায়ী তাদের পাঁচ পয়েন্ট কাটা হয়েছে। এই অনুচ্ছেদে বলা হয়েছে, প্রতিটি ওভার ছোট করার জন্য একটি দলকে পয়েন্ট জরিমানা করা হয়। সেই অনুযায়ী পাকিস্তান দলকে পাঁচ পয়েন্ট জরিমানা করে আইসিসি।

আইসিসি এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসন এই শাস্তি মঞ্জুর করেন। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ শাস্তির বিষয়টি মেনে নিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024