শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৩ দিনব্যাপী পর্যটন মেলা শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাক ট্রাভেল মার্ট ২০২৫’ এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হলো দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত মেলাটি আগামী ৬- ৮ ফেব্রুয়ারি ২০২৫ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে।

সোমবার (০৬ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ মনিটর কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এতদসংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিক্রয় ও বিপনন প্রধান মোঃ সফিকুল ইসলাম এবং বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ডঃ ফরহাদ কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মোঃ কামরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চুক্তির অধীনে ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫ এর আয়োজন ও দেশবিদেশে প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ মনিটরকে সার্বিক সহায়তা প্রদান করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়াও, মেলার ভিজিটরদের জন্য এয়ারলাইনটি তাদের নেটওয়ার্কভুক্ত বিভিন্ন গন্তব্যে আকর্ষণীয় প্যাকেজ ও এয়ার টিকিটের ওপর মূল্যছাড় ঘোষণা করবে।

এবারের ঢাকা ট্রাভেল মার্টে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই, ভারত এবং স্বাগতিক বাংলাদেশের ৪৫টির অধিক প্রতিষ্ঠান ও সংস্থা তাদের পন্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অন্যান্য কোম্পানি।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫ আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০টাকা। ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র‌্যাফেল ড্র’তে এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024