শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অজিত কুমার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

দুবাইয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন দক্ষিণী অভিনেতা অজিত কুমার। মূলত, সেখানে একটি রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। ১৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। কিন্তু অল্পের জন্য অজিত প্রাণে বাঁচলেও দুর্ঘটনার শিকার হয়ে ভেঙে চুরমার হয় তার গাড়ি।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ‘২৪এইচ দুবাই ২০২৫’-এ অংশ নিয়েছেন অজিত। অভিনয়ের বাইরে রেসিংয়েও ভীষণ অনুরাগী তিনি। এবারই প্রথমবার রেসিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা। ফলে আগে থেকে রেসিংয়ের অনুশীলন চলছিল তার।

এ রেসিং প্রতিযোগিতার নিয়ম হচ্ছে ২৪ ঘণ্টা রিলে রেস। প্রতি চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। নিয়ম অনুযায়ী অজিত অনুশীলন করেছিলেন। কিন্তু অনুশীলন শেষ হওয়ার আগেই বিপুল বেগে চলা গাড়িটি পথের ধারে গিয়ে ধাক্কা মারে।

ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা যায়, দ্রুতবেগে চলা গাড়িটি ধাক্কা মারে। পরে অভিনেতাকে তাৎক্ষণিক গাড়ি থেকে বের করে হাসপাতালে নেওয়া হয়। অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র জানান, গাড়ি ভাঙচুর হলেও অজিত সুস্থ ও অক্ষত আছেন।

প্রসঙ্গত, অভিনয়ের বাইরে রেসিং ও মোটরসাইকেল চালানো প্যাশন অজিতের। এর আগে মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে বিভিন্ন রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে দেখা গেছে তাকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024