শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অস্ট্রেলিয়ায় সমুদ্রে বিধ্বস্ত বিমান, নিহত ৩

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৪ পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার থমসন উপসাগরে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় সুইজারল্যান্ড ও ডেনমার্কের দুই পর্যটকসহ পাইলট নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

দেশটির পশ্চিমাঞ্চলীয় পার্থ শহরের কাছে স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিমানটি উড্ডয়নের পরপরই যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং সেটি পানিতে তলিয়ে যায়। এতে সাতজন আরোহী ছিলেন।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক জানান, পুলিশের ডুবুরিরা ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন ৬৫ বছর বয়সী মহিলা, যিনি সুইস পর্যটক, আরেকজন ৬০ বছর বয়সী ডেনমার্কের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। বিমানটির ৩৪ বছর বয়সী পাইলটও মারা গেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024