শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আইএসও সনদ অর্জন করলো অগ্নি সিস্টেমস

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

দেশের অন্যতম ইন্টারনেট ও ডাটা কানেক্টিভিটি সেবাদানকারী প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস লিমিটেড আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ৯০০১:২০১৫ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সনদ অর্জন করেছে।

সম্প্রতি অগ্নি সিস্টেমস লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম বি-অ্যাডভান্সির পরিচালক আলমগীর হোসেন মিল্কীর কাছ থেকে সনদ গ্রহণ করেন।

আইএসও সনদ প্রাপ্তির মাধ্যমে অগ্নি সিস্টেমস লিমিটেডের পরিষেবা আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেল। এ উপলক্ষে অগ্নি সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম বলেন, এই সনদ অর্জন আমাদের গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করবে। একইসঙ্গে এটি আমাদের কর্মীদের মধ্যে আন্তর্জাতিক মানের সেবা প্রদানের মানসিকতাকে আরও প্রসারিত করবে এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করবে।

অনুষ্ঠানে পরিচালক জিয়া শামসী অগ্নি সিস্টেমস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার এবং স্টেকহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, এই অর্জন অগ্নি সিস্টেমস লিমিটেডের গ্রাহক সেবা উন্নত করার প্রতিশ্রুতির প্রতিফলন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানি সচিব আল হেলাল মোঃ মওদুদ আহমেদ এসিএস, হেড অফ এইচআর দোলন কৃষ্ণ উকিল , হেড অফ রেভিনিউ আনিসুল ইসলাম, হেড অফ এডমিন সুলতান মাহমুদ রাসেল সহ অগ্নি সিস্টেমস লিমিটেড এবং বি-অ্যাডভান্সির উর্ধ্বতন কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024