শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বুধবার (৮ই জানুয়ারি) বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হল, মাল্টিপারপাস হল, ডিজিটাল ল্যাব, ফিল্ম মিউজিয়াম, ফিল্ম চেকিং রুম, ফিল ভল্ট ও লাইব্রেরি ঘুরে দেখেন। এ সময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. কামরুজ্জামান, ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ইয়াকুব আলী, পরিচালক ফারহানা রহমান, পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক-সহ আর্কাইভের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি-সংক্রান্ত তথ্য ও প্রামাণ্যচিত্র সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার জন্য আর্কাইভের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024