শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শৈত্যপ্রবাহে যেসব অঞ্চলে থাকবে শীতের দাপট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে

শীতের প্রকোপ আবার বাড়তে শুরু করেছে। আগামী সপ্তাহ দেশজুড়ে টানা শৈত্যপ্রবাহ চলতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ হতে পারে বলে।

বুধবার (৮ জানুয়ারি) সারা দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ঢাকার তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

জানা গেছে, পশ্চিমা লঘুচাপের নিম্নমুখী অংশ উত্তর-পশ্চিম ভারতের হিমালয় পর্বতের কাশ্মীর এলাকা থেকে ঠান্ডা বাতাস বয়ে নিয়ে আসছে। এই হিমেল বাতাসের প্রবাহ ভারতের মধ্য ও উত্তর-পূর্বের রাজ্যগুলো পেরিয়ে পূর্ব দিকে আসছে। শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

দেশের তাপমাত্রা আগামী ৫ থেকে ৬ দিন ধারাবাহিকভাবে কমতে পারে। ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে দেশের অর্ধেকের বেশি এলাকার তাপমাত্রা। অনেক জায়গায় কুয়াশা বেশি থাকায় দিনের বেলায় সূর্যের দেখা নাও মিলতে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘শক্তিশালী হয়ে উঠেছে শীতের হিমেল বাতাসের প্রবাহ। সেই সঙ্গে কুয়াশার পরিমাণ দ্রুত বাড়ছে। চলতি মাসের ১৪ তারখি পর্যন্ত এই শীত থাকতে পারে।’

আবহাওয়াবিদেরা বলছেন,উত্তরাঞ্চল ছাড়াও যশোর ও চুয়াডাঙ্গা থেকে শুরু করে কুষ্টিয়া পর্যন্ত শীতের দাপট বেশি থাকবে। সিলেট বিভাগেও শীতের তীব্রতা বেশি থাকতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024