শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সম্পত্তি নিলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এস আলম গ্রুপ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে

খেলাপি ঋণের পৌনে চার হাজার কোটি টাকা আদায়ে এস আলম গ্রুপের দুই কোম্পনির সম্পত্তি নিলামে তোলার যে উদ্যোগ জনতা ব্যাংক নিয়েছে, তা ঠেকাতে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রামভিত্তিক এই শিল্পগ্রুপ।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটি নিলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সম্পত্তি নিলামে তোলা কোম্পানি দুটির মধ্যে এস আলম কোল্ড রোল্ড স্টিলস পুঁজিবাজারে তালিকাভুক্ত। এর আগে ৫ জানুয়ারি সম্পত্তি নিলামের বিষয়ে জানতে চেয়ে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটিকে চিঠি দেয়। ওই চিঠির জবাবে এস আলম কোল্ড রোল্ড স্টিলস কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি জানায়।

ডিএসইর চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে, নিয়ন্ত্রণের বাইরে থাকা অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে কোম্পানিটি। এরই মধ্যে কোম্পানির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ব্যাংকে ঋণপত্র খোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। এর ফলে কোম্পানির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তবে এখন পর্যন্ত কোম্পানির উৎপাদন ও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

কোম্পানিটি আরও বলে, ২ হাজার ৩ কোটি টাকার অনাদায়ি ঋণের বিপরীতে ব্যাংকে বন্ধক রাখা সম্পত্তি সম্প্রতি নিলামে তোলার ঘোষণা দিয়েছে জনতা ব্যাংক। তবে এতে সরাসরি আমাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না। তারপরও এই নিলাম বন্ধে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের পথে রয়েছি আমরা। পরবর্তী সময়ে এ বিষয়ে ডিএসইকে বিস্তারিত জানানো হবে।

জনতা ব্যাংক সূত্রে জানা যায়, এস আলম সুগার রিফাইন্ড ইন্ডাস্ট্রির কাছে ব্যাংকটির পাওনা ১ হাজার ৭৭৭ কোটি টাকা। আর এস আলম কোল্ড রোল্ড স্টিলসের কাছে পাওনা ২ হাজার ৩ কোটি টাকা। এই দুই কোম্পানির কাছে ব্যাংকের মোট পাওনা ৩ হাজার ৭৮০ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের এই ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। নিয়ম অনুযায়ী, খেলাপি ঋণ আদায়ে বন্ধকি সম্পত্তি নিলামে তুলেছে ব্যাংকটি। এরই মধ্যে পত্রিকায় এই নিলাম বিজ্ঞপ্তি প্রকাশও করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024