ছোটবেলা থেকেই শোবিজে পথ চলা প্রার্থনা ফারদিন দীঘির। এখন অভিনয় ও মডেলিংয়ে ব্যস্ত আছেন তিনি। তবে একটা সময় শারীরিক স্থূলতার কারণে বডি শেমিংয়ের তিক্ত অভিজ্ঞতা আছে এই অভিনেত্রীর।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে নেটিজেনদের নানান মন্তব্যে ফ্রাস্ট্রেটেড হওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দীঘি।
দীঘি সেখানে বলেন, ‘যে মানুষটির বডি শেমিং আরেকটি মানুষ করছে, আদৌও সে মানুষটি বডি শেমিং নিয়ে কতটা সিরিয়াস, কিংবা সে কীভাবে এটিকে গ্রহণ করছে—সেসব চিন্তা না করেই তো বলে ফেলি। হতে পারে সে বডি শেমিংটা নিয়ে ফ্রাস্ট্রেটেড কিংবা ট্রমাটাইজড।’
তিনি আরও বলেন, ‘একটা সময় ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম। কারণ, এত এত কথা শুনতাম, এতে একের পর এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হতো। রীতিমতো অসুস্থ হয়ে পড়ি আমি।’
কিন্তু শত আলোচনা-সমালোচনার মধ্যেও থেমে যাননি তিনি সব কাটিয়ে উঠেছেন। ওজন কমিয়ে আকর্ষণীয় করে তুলেছেন নিজেকে। তবে বডি শেমিংয়ের সেই তিক্ত অভিজ্ঞতা যেন আজও মনে রয়ে গেছে তার।