শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যুক্তরাষ্ট্রের এইচ-১বি’সহ বিভিন্ন ভিসা নিয়ে সুখবর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের এইচ-১বি ও এল-১ ভিসা নিয়ে বসবসাকারীদের জন্য সুখবর দিয়েছে দেশটির কতৃপক্ষ। এই সব ভিসাধারীর পরিবারের সদস্যরা সাধারণত এইচ-৪ এবং এল-২ ভিসা নিয়ে আমেরিকায় বসবাস করেন। এবার সেই এইচ-৪ এবং এল-২ ভিসাধারীদের কাজের অনুমতিপত্রের সময়সীমার স্বতঃপ্রসার বাড়িয়ে ৫৪০ দিন করা হয়েছে। যে সময়সীমা আগে ছিল মাত্র ১৮০ দিন। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আমেরিকায় বসবাসকারী তথ্য ও প্রযুক্তি কর্মীদের একটা বড় অংশ।

চলতি জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে এই নতুন নিয়ম চালু হবে বলে আমেরিকার নাগরিকত্ব এবং অভিবাসী পরিষেবা দপ্তরের নোটিসে জানানো হয়েছে। এ ছাড়া, আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিওরিটি এইচ-১বি ভিসা নিয়ে বসবাসকারী বিদেশি কর্মীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করেছে, যা চালু হয়ে যাবে এই বছরের ১৭ জানুয়ারি থেকে।

এই পদক্ষেপকে হোমল্যান্ড দপ্তরের তরফে ‘আধুনিকীকরণ’ আখ্যা দেওয়া হয়েছে। এই ভিসায় বসবাসকারী কর্মীদের আমেরিকায় আসা, বসবাস এবং প্রয়োজনে এই ভিসায় বসবাসের সময়সীমা বাড়াতে গেলে যাতে অসুবিধা না হয়, সেই দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে।

নতুন নিয়মে বলা হয়েছে, এইচ-১বি তে যে ‘বিশিষ্ট পেশার’ মানুষদের আমেরিকায় নিয়ে আসা হয়, তার জন্য ঠিক সেই বিষয়ে সম্ভাব্য ভিসাধারীর জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে কি না এবং যে পদের জন্য সেই ব্যক্তিকে বেছে নেওয়া হচ্ছে, ঠিক সে বিষয়ে তার সুনির্দিষ্ট ডিগ্রি আছে কি না, তা নিশ্চিত করতে হবে।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ‘বিজ়নেস ম্যানেজমেন্টের মতো সর্বজনীন ডিগ্রিধারীরা এই ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবেন না।
এ ছাড়া, ভিসা আবেদনের পরের পদ্ধতি যাতে দ্রুত হয়- তা নিশ্চিত করতে ডিপার্টমেন্টঅব হোমল্যান্ড সিকিওরিটি আরও সচেষ্ট হবে।

সরকারি নির্দেশিকায় আরও বলা হয়েছে, এফ-১ ভিসা অর্থাৎ স্টুডেন্ট ভিসা থেকে যারা আমেরিকান সংস্থায় চাকরি পেয়েছেন এবং এখন এইচ-১বি ভিসা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাদের কাজের অনুমতির বৈধতা স্বতঃপ্রসারিত হবে। ফলে আমেরিকান সংস্থায় তাদের কাজ করতে কোনও অসুবিধা হবে না। প্রতি বছর ৬৫ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয় বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের জন্য।

তা ছাড়া, আরও ২০ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয় আমেরিকায় পড়তে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য, যাতে তারা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমেরিকায় চাকরি পান। এই ভিসায় আমেরিকা থেকে আসা বিদেশিদের মধ্যে গড়ে ৭৩ শতাংশ ভারতীয়।

এইচ-৪ এবং এল-২ ভিসা নিয়ে আমেরিকায় বসবাসকারীদের কাজের অনুমতিপত্রের সময়সীমা স্বতঃপ্রসারিত হওয়ার মেয়াদ বাড়িয়ে ৫৪০ দিন করার ফলে আমেরিকান নিয়োগকারীরা অনেকটাই নিশ্চিন্তে তাদের নিয়োগ করতে পারবেন।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিওরিটির কর্মকর্তাদের মতে, এই পদক্ষেপগুলি আইনি অভিবাসীদের নিয়োগে সদর্থক ভূমিকা নেবে এবং আমেরিকার অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করবে। তবে সরকারের তরফে এই আশ্বাসের পরেও নিশ্চিত হতে পারছেন না এ দেশে বসবাসকারী ভারতীয়েরা।

বোস্টন এলাকায় বসবাসকারী এল-১বি ভিসাধারী মিথুন দাশ এবং এইচ-১বি ভিসাধারী অর্কপ্রভ বসু মনে করিয়ে দিচ্ছেন যে, ২০ জানুয়ারি থেকে ফের শুরু হচ্ছে ‘ট্রাম্প জমানা’।

এর আগের বার যখন প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন তার জমানাতেই সব থেকে বেশি এইচ-১বি ভিসার আর্জি খারিজ হয়েছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024