শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

লস অ্যাঞ্জেলেসের দাবানল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুনে পুড়ছে চারটি শহর— প্যালিসেডস, ইটন, হার্স্ট এবং উডলি। এসব এলাকায় দাবানলে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পুড়ে গেছে ১ হাজারের বেশি অবকাঠামো।

ইটনে আগুন থেকে ১ লাখেরও বেশি মানুষ এবং প্যালিসেডসের দাবানল থেকে ৩৭ হাজার মানুষকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। প্যালিসেডসে প্রথমবার দাবানল ছড়িয়ে পড়ে গত মঙ্গলবার (৭ জানুয়ারি)। প্যালিসেডসের অন্তত ১৬শ একর জায়গা জুড়ে জ্বলছে আগুন। স্থানীয় কর্মকর্তাদের মতে, লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এরচেয়ে ধ্বংসাত্মক দাবানলের নজির নেই।

লস অ্যাঞ্জেলেসের দমকলকর্মীরা শহর এবং এর আশপাশে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে পানির সংকটে ভুগছে। ইটনের ১০ হাজার ৬শ একর জমিতে আগুন জ্বলছে। হার্স্টে ছড়িয়েছে ৭শ একর জুড়ে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় হলিউড হিলসে রানিয়ন ক্যানিয়নের কাছে দাবানল ছড়িয়ে পড়ে। এক ঘণ্টারও কম সময়ে এটি প্রায় ২০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে। লস অ্যাঞ্জেলেস দমকল বিভাগ এর নাম দিয়েছে ‘সানসেট ফায়ার’।

লস অ্যাঞ্জেলেসের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান অ্যান্থনি মেরন গতকাল রাতে সাংবাদিকদের বলেন, দাবানলে এখন পর্যন্ত পাঁচ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে। আনুমানিক এক হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে। ঝোড়ো বাতাসের কারণে দাবানল দ্রুত বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত কত শতাংশ এলাকার আগুন নেভানো সম্ভব হয়েছে, তা এই মুহূর্তে বলতে পারছি না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024