শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শেয়ারদর বেড়েছে ৮৪ শতাংশ, ডিএসইর চিঠির জবাব দেয়নি কেপিপিএল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৯২ পড়া হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। উৎপাদন বন্ধ থাকা কোম্পানিটির গত ১২ কার্যদিবসে শেয়ারদর ৮৪ শতাংশ বেড়েছে। শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বৃদ্ধির বিষয়ে জানতে চেয়ে কোম্পানিটির কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে দর বাড়ছিল খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। এ বিষয়ে জানতে ডিএসই গত ৬ জানুয়ারি ই-মেইল এবং হার্ড কপির মাধ্যমে কোম্পানিটির অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে চিঠি পাঠায়। কিন্তু কোম্পানিটি ডিএসইর চিঠির জবাব দেয়নি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২২ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিলো ৭ টাকা ২০ পয়সায়। আর আজ বৃহস্পতিবার বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১৩ টাকা ৩০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ১২ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ১০ পয়সা বা ৮৪ দশমিক ৭২ শতাংশ।

কোম্পানিটি বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে লোকসানে রয়েছে। লোকসানের কারণে ২০২১ সাল থেকে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। এর আগে ২০২০ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ০ দশমিক ২৫ শতাংশ নামমাত্র নগদ লভ্যাংশ দিয়েছিলো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024