শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সমন্বিত ৮ ব্যাংকে বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব ব্যাংকে ৯৯৭ জন অফিসার নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার (সাধারণ) পদের শূন্য পদগুলো পূরণ করা হবে।

অফিসারের ৯৯৭টি পদের মধ্যে সোনালী ব্যাংকে ৫৪৬ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১২০, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ৬, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৭১, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২৫, প্রবাসীকল্যাণ ব্যাংকে ৫, কর্মসংস্থান ব্যাংকে ২৩ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ১ জন নিয়োগ দেওয়া হবে।

যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ২০ ফেব্রুয়ারি। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। আবেদনের সর্বোচ্চ বয়স ৩২ বছর।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জব আইডি নম্বর ১০২২১। আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024