শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আইপিএলের চেয়ে ঢাকা লিগে খেলা কঠিন বললেন ভারতীয় ক্রিকেটার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৭২ পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) ধরা হয় বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ। অর্থ, জনপ্রিয়তা কিংবা প্রতিদ্বন্দ্বিতা সবমিলিয়ে জমজমাট এক টুর্নামেন্ট। তবুও ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুল মনে করেন আইপিএলের চেয়েও কঠিন ঢাকা প্রিমিয়ার লিগ।

আইপিএলে চার মৌসুম খেলেছেন পারভেজ। ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন একাধিক মৌসুমে। গাজী গ্রুপ ক্রিকেটার্স, লেজেন্ডস অব রুপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সবমিলিয়ে খেলেছেন ৪ মৌসুম এই ভারতীয় অলরাউন্ডার।

ডব্লু জে রসুলের শো ‘অফ স্ক্রিপ্ট’কে পারভেজ বলেছেন, ‘বাংলাদেশের ঢাকা লিগে আমি পাঁচ বছর খেলেছি। আমার মতে, ঢাকা লিগ আইপিএলের চেয়ে কঠিন। আমি আইপিএল এবং ঢাকা লিগেও খেলেছি।’

আইপিএলের চেয়েও ঢাকা লিগকে কঠিন বলার কারণও ব্যাখ্যা করেছেন পারভেজ। তিনি বলেন, ‘কঠিন, কারণ আইপিএলে চুক্তি করা হয় মৌসুমের জন্য। খেলার সুযোগ পান আর না পান, চুক্তি করা হয়। খেলানোটা দলের ওপর নির্ভর করে। ভালো করুন কিংবা এক-দুটো ম্যাচ খারাপ করে বাদ পড়লেও দলের সঙ্গে থাকা যায়। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে সব মিলিয়ে চাপ অনেক বেশি। কারণ, তারা দুই ম্যাচের জন্য চুক্তি করে। এই দুই ম্যাচে ভালো করলে টিকে যাবেন। ব্যর্থ হলে তৃতীয় ম্যাচের পর ফেরার টিকিট হাতে পাবেন।’

ভারতের হয়ে ২০১৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩৫ বছর বয়সী পারভেজ আইপিএলে খেলেছেন ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত। মিঠুন মানহাসের পর জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে সুযোগ পাওয়া এই অলরাউন্ডার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়াও খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ ও পুনে ওয়ারিয়র্সে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024