শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর, হানিফ সংকেত ঠিক আছেন?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে

ঠাকুরগাঁয়ে আয়োজিত ইত্যাদি অনুষ্ঠানে মারামারি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা জুড়ে প্রায় ২ হাজার প্রবেশপাশের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ, তবে অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হয়। এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যা পরে ভাঙচুর ও মারামারির রূপ নেয়।

কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয় এবং অবশেষে অনুষ্ঠানটি মাঝপথে স্থগিত করতে বাধ্য হয়।

স্থানীয়দের মতে, এই ঘটনা ঘটানোর পিছনে প্রভাবশালী রাজনীতিবিদ দলের ছাত্র সংগঠনের নেতাদের সমর্থকরা ছিলেন। তারা চেয়ারে বসা নিয়ে ওই বিশৃঙ্খলা সৃষ্টি করে। তবে, মাঝরাতে অনুষ্ঠানের বাকি অংশের চিত্রধারণ সম্পন্ন হয়।

ইত্যাদি অনুষ্ঠানটি বিটিভিতে ১৯৮৯ সাল থেকে প্রচারিত হয়ে আসছে। উপস্থাপক হানিফ সংকেত, যিনি তার প্রজ্ঞা ও মেধায় বিটিভিতে ইত্যাদি অনুষ্ঠানটি সব সরকারের আমলে পরিচালনা করেছেন, এটি গণমাধ্যমের ইতিহাসে এক অপ্রতিরোধ্য ঘটনা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024