শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

টানা ২৪ বছরে গোল করার রেকর্ড রোনালদোর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৭০ পড়া হয়েছে

ক্যারিয়ারের গোধূলী লগ্নে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ ক্যারিয়ারের অর্জন করেছেন অনেক কিছু। এমনকি ক্যারিয়ারের শেষ বেলাও ভারি হচ্ছে অর্জনের ঝুলি। টানা ২৪ বছর ধরে গোল করার অনন্য এক রেকর্ড গড়েন সিআরসেভেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আল আখদৌদের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় আল নাসর। এ ম্যাচে জালে বল জড়িয়ে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২৪ বছর গোল করার কীর্তি রোনালদো। ২০০২ সালে স্পোর্টিং লিসবনের হয়ে প্রথম গোলটি করেছিলেন রোনালদো। এর পর থেকে প্রতিবছরই গোলের খাতায় নাম লিখিয়েছেন।

নতুন বছরে প্রথম মাঠে নেমেই ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি থেকে ইতিহাস গড়া গোলটি করেন রোনালদো। গোলে বছর শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘বছর শুরু করার সেরা উপায়।’

বর্তমানে ৪০ ছুঁই ছুঁই বয়সেও তরুণের মতো খেলে চলছেন রোনালদো। কিছুদিন আগেই হাজার গোল করার ইচ্ছে কথা জানিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। গতকাল রাতের পর রোনালদোর গোল সংখ্যা এখন ৯১৭টি। হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে আরও ৮৩ গোল প্রয়োজন রোনালদোর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024