শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নিয়ন্ত্রণে আসেনি দাবানল, এখনো জ্বলছে লস অ্যাঞ্জেলস

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৯১ পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে গত চারদিন ধরে তাণ্ডব চালাচ্ছে দাবানল। এরমধ্যে ইটন ও প্যালিসেডেসের আগুন সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে। ইটনের আগুন, যেটিতে পুড়েছে ১৩ হাজার একর জমি। সেটি এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। হার্স্ট এর আগুনে পুড়েছে ৭৭১ একর জায়গা। এটি ৩৭ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

প্যালিসেডেসের আগুনে পুড়েছে ১৯ হাজার একর জমি। ফায়ার ফাইটাররা শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল পর্যন্ত এই দাবানলটির মাত্র ৬ শতাংশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অপরদিকে কেনেথ দাবানলের আগুন ৩৫ শতাংশ নেভানো সম্ভব হয়েছে। দাবানলে পুড়েছে এক হাজার একর জায়গা।

ভয়াবহ এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১০ হাজার বাড়ি-গাড়িসহ অন্যান্য অবকাঠামো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024