শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

লক্ষ্মীপুরে দেয়ালে লেখা ‘সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও’, প্রতিবাদে বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে

লক্ষ্মীপুরে বাড়ির সামনের দেয়ালে লেখা ছিল- ‘সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও’। এ নিয়ে ছাত্র সমন্বয়কদের পরিবারসহ এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টুমচর ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি সদর উপজেলার টুমচর ইউনিয়নের জনতা বাজার থেকে হয়। পরে টুমচর বাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সমন্বয়ক এম পারভেজ হোসেন ও এমএ আরিফ প্রমুখ।

জানা গেছে, সদর উপজেলার টুমচর ইউনিয়নের শিমুলতলী বাজারে একটি দোকানের দেওয়ালে ‘সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও’ লেখা। এ ঘটনার পর থেকে পরিবারের লোকজন ও এলাকার মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়।

এছাড়া বিভিন্ন দেওয়ালে ‘জয় বাংলা, হাসিনা আসবে, মুজিববাদ, ছাত্রলীগ আসবে’ এমন লেখায় ছেয়ে যায়। ওই এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আমির হামজা ও লক্ষ্মীপুরের সমন্বয়ক মো. পারভেজের বাড়ি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024