শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কমেছে বাজার মূলধন বেড়েছে লেনদেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৫ জানুয়ারি থেকে ০৯ জানুয়ারি) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে দেশের ডিএসইর বাজার মূলধন কমেছে ০ দশমিক ৪০ শতাংশ। তবে গত সপ্তাহে ডিএসইর লেনদেন বেড়েছে ৩৪০ কোটি ৪৯ লাখ টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ২৯৩ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬২ হাজার ৯৫১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে দশমিক ৪০ শতাংশ বা ২ হাজার ৬৫৮ কোটি টাকা।

তবে এ সপ্তাহে বেড়েছে ডিএসইর লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭৩২ কোটি ৯৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯২ কোটি ৪৮ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৪০ কোটি ৪৯ লাখ টাকা।

চলতি সপ্তাহে কমেছে ডিএসইর দুইটি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৫ দশমিক ১৯ পয়েন্ট বা ০ দশমিক ১০ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৬ দশমিক ৭০ পয়েন্ট বা ০ দশমিক ৩৫ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৬ দশমিক ৮৪ পয়েন্ট বা ০ দশমিক ৫৯ শতাংশ।

এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১ কোটি ৫৩ লাখ টাকা বা ০ দশমিক ৪৪ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৫৯ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি ১২ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪০টি কোম্পানির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের দাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024