শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

তামিমকে ধন্যবাদ জানিয়ে যা বললো বিসিবি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

কিছুদিন আগেও চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে তামিমকে পাওয়া নিয়ে অপেক্ষার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সব অনিশ্চয়তা দূর করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দেশসেরা এই ওপেনার। দেশের ‘সবচেয়ে সুন্দর’ ওপেনিং ব্যাটার উল্লেখ করে তামিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবি।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে তামিমের জন্য বার্তা দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বিসিবি লিখেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ওপেনিং ব্যাটসম্যানের অবসর ঘোষণায় অসাধারণ একটি অধ্যায়ের সমাপ্তি হয়ে গেল।’

সাবেক এই টাইগার অধিনায়কের প্রশংসা করে বিসিবি আরও লিখেছে, ‘আইকনিক সেঞ্চুরি থেকে অগণিত অবিস্মরণীয় স্মৃতি, ক্রিকেটভক্তদের মনে আপনার লিগেসি চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। আমাদের আস্থা তৈরির পাশাপাশি কীভাবে কঠিন পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধ করতে হয় তা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। স্বপ্ন পূরণে সাহস, আশা জোগানো এবং নতুন করে স্বপ্ন দেখার প্রেরণা দেওয়ায় কৃতজ্ঞতা!’

এ ছাড়া তামিমের কিছু বিশেষ মুহূর্ত দিয়ে বানানো কাভার ফটোতে বিসিবি লিখেছে– ‘নতুন প্রজন্মের প্রেরণাদাতা তামিম ইকবালকে ধন্যবাদ, একটি যুগের পরিসমাপ্তি।’

শুক্রবার (১১ জানুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অবসরের ঘোষণা দেন তামিম। তিনি লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেকদিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেকদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।’

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। তিন সংস্করণ মিলে ৩৮৭ ম্যাচে ১৫১৯২ রান করেছেন সাবেক এই অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ৯৪ ফিফটি ও ২৫টি সেঞ্চুরি করেছেন তামিম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024