শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মারা গেছেন সংগীতশিল্পী স্যাম মুর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৭২ পড়া হয়েছে

জনপ্রিয় সংগীতশিল্পী স্যাম মুর মারা গেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোরাল গ্যাবলসে তার মৃত্যু হয়েছে। স্যাম মুরের বয়স হয়েছিল ৮৯ বছর।

স্যাম মুরের মুখপাত্র জেরেমি ওয়েস্টবি জানান, একটি অস্ত্রোপচারের পর কিছু জটিলতায় ভুগছিলেন স্যাম মুর। গত শুক্রবার সকালে কোরাল গ্যাবলসে মারা যান তিনি। তবে এর চেয়ে বেশি কিছু জানাননি জেরেমি।

ষাটের দশকে আরেক গায়ক ডেভের সঙ্গে গাইতেন স্যাম। সংগীতাঙ্গনে তারা ‘স্যাম অ্যান্ড ডেভ’ নামে পরিচিত ছিলেন। ‘সোল ম্যান’সহ বহু জনপ্রিয় গান সৃষ্টি করেছেন তারা। ৩৭ বছর আগে ডেভের মৃত্যুতে জুটি ভেঙে যায়, স্যামের মৃত্যুতে দুজনের আর কেউই রইলেন না।

১৯৮৮ সালে এক কার দুর্ঘটনায় ডেভের মৃত্যু হয়। ১৯৯২ সালে রক অ্যান্ড রোল হল অব ফ্রেমে জায়গা করে স্যাম ও ডেভ। গানের বাইরে তিনি রাজনীতিতে যুক্ত ছিলেন। ১৯৯৬ সালের নির্বাচনে রিপাবলিকান বব ডলের জন্য গানও লিখেছিলেন স্যাম। সূত্র: হলিউড রিপোর্ট।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024