শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাউথইস্ট ব্যাংকের সঙ্গে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চুক্তি সই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ পড়া হয়েছে

পে-রোল ব্যাংকিং সার্ভিসসহ কয়েকটি বিশেষ সুবিধা দিতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

রবিবার (১২ জানুয়ারি) সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যলয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির উদ্দেশ্য হলো হাসপাতালকে পে-রোল ব্যাংকিং সার্ভিস, কর্পোরেট পেমেন্ট মডিউল, পয়েন্ট-অব-সেল (পস) টার্মিনাল এবং সুরক্ষিত পেমেন্ট গেটওয়ে সেবা প্রদান করে কাস্টমাইজড ব্যাংকিং সেবা নিশ্চিত করা।

এই অংশীদারিত্ব বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আর্থিক কার্যক্রমকে আরও দক্ষ করার লক্ষ্যে গৃহীত হয়েছে। এর আওতায় হাসপাতালের বেতন বিতরণ সহজতর হবে, কর্পোরেট পেমেন্ট স্বয়ংক্রিয় করা হবে এবং রোগীদের জন্য নিরাপদ ও সুবিধাজনক (পস) টার্মিনাল এবং পেমেন্ট গেটওয়ের সহায়তায় উন্নত পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করা হবে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম.এ. কবীর তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

এই চুক্তির অধীনে, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নির্বাহী ও কর্মচারীরা তাদের বেতন এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা সাউথইস্ট ব্যাংকের পেরোল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে গ্রহণ করবেন। এছাড়াও, কার্ডধারীরা, এটিএম থেকে নগদ উত্তোলন, পয়েন্ট অব সেল (পস) লেনদেন, ই-কমার্স পেমেন্ট, ফান্ড ট্রান্সফার সুবিধার মত বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল কর্পোরেট পেমেন্ট মডিউল সিস্টেমের মাধ্যমে তাদের ভেন্ডর পেমেন্ট এবং যেকোনো ধরনের ফান্ড ট্রান্সফারও করতে পারবে।

এই উপলক্ষ্যে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বলেন, “বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই অংশীদারিত্ব উন্নত ব্যাংকিং সমাধান সরবরাহ করে কার্যক্রমের দক্ষতা বাড়ানো এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার সাউথইস্ট ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা হাসপাতালের আর্থিক ব্যবস্থাপনা এবং রোগীর সন্তুষ্টি প্রদানে তাদের পাশে থাকতে চাই।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024