শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৪২ চার, ১৬ ছক্কায় ওয়ানডেতে ইরার ৩৪৬, ভারতীয় ক্রিকেটে রেকর্ড

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৭০ পড়া হয়েছে

আইপিএলে দল পাননি, এরপরই রেকর্ড গড়া ইনিংস খেলেছেন। গত কিছুদিনে ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। উর্বিল প্যাটেল, আয়ুশ মাহাত্রে এর বড় উদাহরণ। এবার ভারতের মেয়েদের ক্রিকেটেও এই ঘটনাই ঘটল। মুম্বাইয়ের হয়ে ওয়ানডেতে ১৫৭ বলে ৩৪৬ রানের ইনিংস খেলেছেন মেয়েদের আইপিএলে দল না পাওয়া ইরা যাদব। ২২০.৩৮ স্ট্রাইকরেটের এই ইনিংসে ৪২টি চার ও ১৬টি ছক্কা মেরেছেন ইরা যাদব।

১৪ বছর বয়সী এই ক্রিকেটার ট্রিপল সেঞ্চুরি করেছেন ভারতের মেয়েদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ট্রফিতে। মেঘালয়ের বিপক্ষে আলুরে তাঁর দল করে ৩ উইকেটে ৫৬৩ রান। যা মেয়েদের ৫০ ওভারের ক্রিকেটে ভারতের যেকোনো পর্যায়ের ক্রিকেটে সর্বোচ্চ। আর বিসিসিআই আয়োজিত ৫০ ওভারে ক্রিকেটে ছেলেমেয়ে মিলিয়ে সর্বোচ্চ।

৩৪৬ রান যদিও মেয়েদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে সর্বোচ্চ নয়। এমপুমালাঙ্গার হয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সর্বোচ্চ ৪২৭ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার লিজেল লি। তবে ইরা যাদবই প্রথম ভারতীয় যিনি অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি পেলেন, বয়সভিত্তিক ক্রিকেটে ভেঙেছেন স্মৃতি মান্ধানার রেকর্ড।ওপেনার যাদব দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক হার্লি গালার সঙ্গে ২৭৪ রানের জুটি গড়েন। সেঞ্চুরি করেছেন গালাও, ৭৯ বলে ১১৬ রান করেছেন তিনি। এই জুটিতে ইরা যাদবের অবদান ৭১ বলে ১৪৯। এরপর তৃতীয় উইকেট জুটিতে দীক্ষা পাওয়ারের সঙ্গে গড়েন ১৮৬ রানের জুটি। এই জুটিতে ইরা ছিলেন আরও বিধ্বংসী, করেছেন ৫০ বলে ১৩৭ রান। মেঘালয়ের ৩ বোলার ১০০ বা এর চেয়ে বেশি রান দিয়েছেন।
মেয়েদের ৫০ ওভারের ক্রিকেটে ভারতের যেকোনো পর্যায়ের ক্রিকেটে সর্বোচ্চ স্কোর ৫৬৩। আর বিসিসিআই আয়োজিত ৫০ ওভারে ক্রিকেটে ছেলেমেয়ে মিলিয়ে সর্বোচ্চ।
১৪ বছর বয়সী ইরা যাদবের নাম গত ডিসেম্বরে হওয়া মেয়েদের আইপিএলের নিলামে উঠেছিল। কেউ আগ্রহ দেখায়নি। মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের মূল দলেই নেই, যাদবকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024