শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এপ্রিলে বিজিএমইএর নির্বাচন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচন আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে। বিজিএমইএর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি দল সম্মিলিত পরিষদ ও সম্মিলিত ফোরামের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগঠনটির প্রশাসক আনোয়ার হোসেন।

শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএর কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বৈঠকে বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, এস এম ফজলুল হক, আনোয়ার-উল-পারভেজ ও খন্দকার রফিকুল ইসলাম এবং সম্মিলিত পরিষদ ও ফোরামের প্যানেল নেতারাসহ বিজিএমইএর গঠিত সহায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিজিএমইএতে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। চলতি মাসের শেষ নাগাদ নির্বাচন পরিচালনা বোর্ড এবং এ-সংক্রান্ত কমিটি গঠন করা হবে। আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ নির্বাচন কার্যক্রম সম্পন্ন হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024