শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশের জন্য ট্যাঙ্ক নয়, আমাদের ড্রোনই যথেষ্ট: শুভেন্দু অধিকারী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে

ভারতের সামরিক শক্তির প্রসঙ্গ তুলেও বাংলাদেশকে কটাক্ষ করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তার দাবি, পশ্চিমবঙ্গের বালুরঘাটে বাংলাদেশের তরফে ট্যাঙ্ক মোতায়ন করা হয়েছে। তিনি বলেন, তাদের মনে রাখতে হবে এখন ট্যাঙ্ক বা বন্দুক নিয়ে যুদ্ধ হয় না।

বাংলাদেশের সমন্বয়কদের নাবালক মন্তব্য করে শুভেন্দু বলেন, তারা জানে না আমাদের সেনাবাহিনী বা বিএসএফ পাঠানোর দরকার হবে না, আমরা এখন ড্রোনেই বেশি উন্নত।

রোববার (১২ জানুয়ারি) কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কদের হুঙ্কারের পরিপ্রেক্ষিতে পাল্টা হুঙ্কার দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বলেন, ভারত এখন গোটা বিশ্বের তৃতীয় সামরিক শক্তিধর দেশ এবং অত্যন্ত দায়িত্বশীল। দুর্বল দেশকে কখনও আক্রমণ করে না। তিনি বলেন, বাংলাদেশকে জবাব দিতে পাঁচ থেকে সাতটা ড্রোনই যথেষ্ট। তাতেই ওদের অবস্থা ওসামা বিন লাদেনের থেকে খারাপ হবে।

এসময় এই বিজেপি বিধায়ক বলেন, ওরা (বাংলাদেশ) বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসেছে। সেগুলোকে শ্যাওলা, খড়গাদা দিয়ে সাজিয়েছে। কিন্তু আমাদের ট্যাঙ্ক লাগে না, কারণ ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না, বন্দুক দিয়ে যুদ্ধ হয় না, জনবলও লাগে না। আসলে ওরা ৬০-৭০ এর দশকে আছে। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ ধপাধপ হয়ে যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024