শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে: ভারতের সেনাপ্রধান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সামরিক ক্ষেত্রে দু’পক্ষের সম্পর্ক আগের মতোই আছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, আজ পর্যন্ত ব্যক্তিগতভাবে কোনো পক্ষ থেকে বৈরী কোনো অবস্থা দেখা যায়নি। বাংলাদেশে যখন রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল, তখনো লাগাতার যোগাযোগ ছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমেও কথা হয়েছিল। সামরিক ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে যে সমন্বয় আগে ছিল, তা সেরকমই আছে।

সোমবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ নিয়ে ভারতের সাংবাদিকদের প্রশ্নে জেনারেল দ্বিবেদী আরও বলেন, বাংলাদেশের সেনাপ্রধান (জেনারেল ওয়াকার-উজ-জামান) সম্প্রতি যে মন্তব্য করেছেন, সেটা তুলে ধরতে চাই। তিনি বলেছেন যে, ‘আমাদের জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ।’ উলটোটাও ঠিক- কৌশলগতভাবে বাংলাদেশ আমাদের (ভারতের) জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমরা প্রতিবেশী। আমাদের একই সঙ্গে থাকতে হবে। আর এটা বুঝতে হবে যে, কোনো রকম বৈরিতা প্রদর্শন করলে সেটা কোনো পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না।

ভারতীয় সেনাপ্রধান জানান, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পর এখনো পর্যন্ত কোনো পক্ষের তরফে কোনরকম বিরূপ পদক্ষেপ দেখানো হয়নি।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও জানান, আগে যে যৌথ মহড়া হতো, সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে, তখন সেই যৌথ মহড়া চালানো হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024