শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভক্তদের উদ্দেশে নতুন বার্তা দিলেন শাবনূর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৭২ পড়া হয়েছে

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর গত বছরে নতুন করে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী শাবনূর। তিনটি সিনেমায় অভিনয় করার খবরও দিয়েছিলেন। এছাড়া দেশে এসে সিনেমার মহরত অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন। পরে অবশ্য অস্ট্রেলিয়া ফিরে যান। এবার নতুন বার্তা দিয়েছেন ঢালিউড কুইন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসিমুখে সামনে এগিয়ে যাওয়া’।

তার এমন লেখা থেকে বুঝা যায় দর্শকদের জন্য সুখবর নিয়ে ফিরছেন তিনি। হয়তো কোন কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী। শাবনূরের ছবির প্রশংসায়ও মেতেছেন তার ভক্তরা ।

২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার মহরতে উপস্থিত ছিলেন শাবনূর। ওই অনুষ্ঠানে ‘এখনো ভালবাসি’ নামের একটি সিনেমার অভিনয়ের ঘোষণা দিয়েছিলেন। তবে সিনেমার শুটিং শুরু না করেই অস্ট্রেলিয়ায় ফিরে যান। পরে জানা যায়, পুরোপুরি ফিট হয়েই শুটিংয়ে ফিরবেন। এছাড়া নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয় করার কথা ছিল তার; তাও করতে পারেননি ।

এরমধ্যে চলচ্চিত্রে তিন দশক পার করেছেন শাবনূর। এর মধ্যে অনিয়মিত হয়ে পড়েছেন। তবে দর্শকমহলে এখনো বেশ জনপ্রিয় তিনি। তার অভিনীত সিনেমার গানগুলো এখনো সর্বোচ্চ ভিউ তালিকায় থাকছেন।

১৯৯৩ সালে নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে সোনালী দিন শুরু করেছিলেন শাবনূর। এরপর আর পিছনে থাকাতে হয়নি তাকে। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ‘র সঙ্গে গড়ে ওঠে জনপ্রিয় এক জুটি, যা এখনো দর্শক হৃদয়ে নাড়া দেয়। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

অভিনয়জীবনের ৩১ বছরে অনেক ব্যবসা সফল সিনেমাও উপহার দিয়েছেন। ‘স্বপ্নের ঠিকানা’, ‘প্রেমের তাজমহল’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘ভালোবাসি তোমাকে’, ‘আনন্দ অশ্রু’, ‘বউ–শাশুড়ির যুদ্ধ’, ‘হৃদয়ের বন্ধন’ ও ‘মোল্লাবাড়ীর বউ’ এ সিনেমাগুলোর এখনো বেশ জনপ্রিয়তা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024