শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘মুক্তি’ পাচ্ছে অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

ঢালিউড নির্মাতা অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ সিনেমাটি এবার মুক্তি পেতে চলেছে। যদিও এর আগে ২০২০ সালে এ ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল; কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি।

রোববার (১২ জানুয়ারি) ‘রিকশা গার্ল’ ছবির নতুন ট্রেলার প্রকাশ পেয়েছে। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে দেশে মুক্তির তারিখ। আগামী ২৪ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। দীর্ঘ অপেক্ষার পর আক্ষরিক অর্থেই ‘মুক্তি’ পেতে যাচ্ছে এই সিনেমা।

ট্রেলার প্রকাশের পরই আমেরিকা ও বাংলাদেশের প্রথম যৌথ প্রযোজনার পূর্ণদৈর্ঘ্য ‘রিকশা গার্ল’ ছবি নিয়ে সিনেমাপাড়ায় আগ্রহ তৈরি হয়েছে। এখন চলছে অনলাইনে শোরগোল। ট্রেইলার ও পোস্টার আপলোড করার পরপরই আলোড়ন ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায় বলে জানান নির্বাহী প্রযোজক মো. আসাদুজ্জামান।

যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস অলম্বনে নির্মিত ‘রিকশা গার্ল’ সিনেমার ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে বঙ্গ। আর এ সিনেমায় রিকশা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। ছবিতে আরও আছেন বর্ষীয়ান অভিনেত্রী চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।

এদিকে ‘রিকশা গার্ল’ সিনেমার গল্প মূলত তৈরি হয়েছে শিল্পীমনা নারী নাইমাকে ঘিরে। আর নাইমার মায়ের চরিত্রে দেখা যাবে মোমেনা চৌধুরী এবং বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে। নাইমা ছবি আঁকতে পছন্দ করে। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হলে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় তার। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই নাইমা উপায়ন্তর না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয়। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন এসে দাঁড়ায় নাইমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে?— এমনই একটি গল্প নিয়ে তৈরি ‘রিকশা গার্ল’ দর্শকদের মনে কতটা আবেদন তৈরি করবে, তা জানা যাবে মুক্তির পরই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024