শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শিল্পখাতে সক্ষমতা বাড়াতে দক্ষিণ কোরিয়াকে ডিসিসিআই’র আহ্বান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

শিল্পখাতের সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তার জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক-এর এক সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানানো হয়।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ জানান, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১.৩৯ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে বাংলাদেশ থেকে আমদানি ও রপ্তানির পরিমাণ যথাক্রমে ৯০২.৯০ মিলিয়ন ও ৪৯১.৭৩ মিলিয়ন মার্কিন ডলার। তিনি আরও উল্লেখ করেন, দক্ষিণ কোরিয়া বর্তমানে বাংলাদেশে বিনিয়োগকারী দেশ হিসেবে তৃতীয় অবস্থানে রয়েছে এবং ইতোমধ্যে ১.৫৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

চামড়া, তৈরি পোশাক, জাহাজ নির্মাণ, তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন খাতে দক্ষিণ কোরিয়ার আরো বেশি বিনিয়োগের আহ্বান জানান তাসকীন আহমেদ। একইসঙ্গে তিনি দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগত সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমাদের শিক্ষিত তরুণ ফ্রিল্যান্সাররা সেমিকন্ডাক্টর শিল্পে উল্লেখযোগ্য কাজ করছে, যা দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় আরও বিকশিত হতে পারে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় দেশ। তবে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, কাস্টমস ক্লিয়ারেন্স দ্রুতকরণ, কর্পোরেট কর হ্রাস এবং লজিস্টিক খরচ কমানো অত্যন্ত জরুরি।

তিনি আরও জানান, দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বাংলাদেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ ও প্রশিক্ষণ দিয়ে আসছে।

ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী বাংলাদেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগত সহায়তা এবং যৌথ বিনিয়োগের আহ্বান জানান।

সাক্ষাৎকালে ডিসিসিআই সহ-সভাপতি মো. সালিম সোলায়মানসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ বিনিয়োগের মাধ্যমে শিল্পখাতের আধুনিকায়নে বিশেষ ভূমিকা রাখার প্রস্তাব দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024