শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

উত্তপ্ত ঢাকার ক্লাব ক্রিকেট, বিসিবিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

ঢাকার ক্লাব ক্রিকেটে হঠাৎ উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবে ঢাকার ক্লাবগুলোর স্বার্থ সংরক্ষিত হচ্ছে না বলে অভিযোগ তাদের। সেজন্য বিসিবিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকার ক্লাবগুলো।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে ৬৭ ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিসিবির সংস্কার প্রস্তাবে ঢাকার ক্লাবগুলোর কাউন্সিলর এবং পরিচালক পদ হ্রাসের বিষয়টি নিয়ে আলাপ করেন তারা।

জানা গেছে, বিসিবির সাধারণ পরিষদে ক্যাটাগরি-২-তে ঢাকার ক্লাবগুলোর কাউন্সিলরশিপ। বর্তমানে এখানে মোট কাউন্সিলর সংখ্যা ৭৬ জন। এখান থেকে ক্লাবের প্রতিনিধি হিসেবে বিসিবিতে নির্বাচিত হয়ে আসেন ১২ জন পরিচালক। তবে প্রস্তাবিত সংশোধনীতে এ ক্যাটাগরির কাউন্সিলর সংখ্যা কমানোর পাশাপাশি পরিচালক সংখ্যাও কমিয়ে ৪ করার প্রস্তাব করেছে বিসিবির বর্তমান পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংস্কার কমিটি।

অন্যদিকে জেলা ও বিভাগীয় কাউন্সিলর ও পরিচালক সংখ্যাও ১০ থেকে ১৩-তে বৃদ্ধির প্রস্তাবও নাকি চূড়ান্ত করতে যাচ্ছে এ কমিটি।

এক্ষেত্রে বিসিবির ভাবনা জানিয়ে পরিচালক ফাহিম বলেছেন, ‘আমরা সিসিডিএমকে (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই। ক্রিকেটকে শুধু ঢাকা নয়, সব বিভাগে ছড়িয়ে নিতেই চাচ্ছি।’

বিসিবির এমন ভাবনার বিষয়ে ক্রীড়া সংগঠক এবং ক্লাব সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বাবু বলেন, ‘গঠনতন্ত্র সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ক্রিকেটকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আমরা ঢাকার সকল ক্লাবের পক্ষ থেকে বিসিবিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলাম। এই সময়ের মধ্যে তারা যদি এই সংশোধনের প্রক্রিয়া নিয়ে কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা শনিবার বোর্ড সভাপতির সঙ্গে বসব। সেখানেও কোনো সমাধান না হলে ঢাকার ক্লাবগুলো খেলায় অংশগ্রহণ থেকে বিরত থাকব।’

তবে গঠনতন্ত্রের সংশোধনী বিষয়ে ফাহিমের ভাষ্য, ‘এখনো কয়েকটা মিটিং বাকি আছে। কোনো কিছুই এখনো নিশ্চিত নয়। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত।’

বিসিবি গঠনতন্ত্র সংশোধনের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। সেই কমিটির আহ্বায়ক বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব সাইফুল ইসলামসহ আরও তিন আইনজীবী এই কমিটির সদস্য।

এক দশকেরও বেশি সময় ধরে দেশের বাইরে ছিলেন লালমাটিয়া ক্লাবের দীপন। সম্প্রতি দেশে ফেরা এই ক্রীড়া সংগঠক ফাহিমকে কড়া হুশিয়ারী দিয়ে বলেছেন, ‘তাকে ক্রিকেট ছাড়তে হবে। বোর্ড সভাপতি ও ক্রীড়া উপদেষ্টাকে বিষয়টি দেখতে হবে।’

বলে রাখা ভালো, বিসিবির গঠনতন্ত্র সংশোধন বিষয়ক কমিটি এখনো পরিচালনা পর্ষদের কাছে প্রতিবেদন পেশ করেনি। কমিটি প্রতিবেদন পেশের পর বোর্ড সভায় অনুমোদন হলে এরপর বিশেষ সাধারণ সভায় কাউন্সিলদের অনুমোদন হলে সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024