শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এবার বিয়ে করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শাম্মী ইসলাম নীলা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে

নতুন বছরের শুরুতেই যেন বিয়ের ধুম লেগেছে ঢাকাই শোবিজে। একের পর এক তারকা বসছেন বিয়ের পিঁড়িতে। কয়েক দিন আগেই বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। এরপরেই প্রকাশ্যে এলো গায়িকা পড়শির বিয়ের খবর। এবার বিয়ে করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত শাম্মী ইসলাম নীলা।

এবার বিয়ে করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শাম্মী ইসলাম নীলা

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করে বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন নীলা। যেখানে দেখা যায়, বিয়ের সাজে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন তিনি। যদিও সেখানে স্বামীর পরিচয় উল্লেখ করেননি নীলা।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে ক্যাপশনে নীলা লিখেছেন, ‘এটা সহজ ছিল না তবে আমরা সহজ করেছি এবং বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে।’

ওই ছবিগুলোতে দেখা যায়, বিয়ের সাজে নীলা পরেছেন লেহেঙ্গা ও বর শেরওয়ানি। নবদম্পতি একে অপরের দিকে তাকিয়ে বেশ খোশ মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরায়। মেহেদি হাতে চোখ ঢেকে রেখে ফটোশুট করেছেন নীলা। তার বিয়ের সাজ-পোশাকের বেশ প্রশংসা করেছেন ভক্ত-অনুরাগীরা।

প্রসঙ্গত, ফেসবুক ইনফ্লুয়েন্সার থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’ সুন্দরী প্রতিযোগিতার মুকুট অর্জন করেন নীলা। পাশাপাশি মডেলিংয়ও করছেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024