শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কেন বিদেশ যাচ্ছেন বিএসইসি চেয়ারম্যান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৭০ পড়া হয়েছে

আওয়ামী লীগের সময় থেকেই চলছে পুঁজিবাজারের সংকট। জুলাই বিপ্লবের পর দেশের অর্থনীতির অন্যান্য খাতে ইতিবাচক পরিবর্তন এলেও ব্যতিক্রম শুধু পুঁজিবাজার। বৃদ্ধি তো দূরের কথা, উলটো প্রতিদিনই কমছে মূল্যসূচক ও বাজারমূলধন। কমছে তারল্যপ্রবাহ।

এমন পরিস্থিতিতে দেশের বাহিরে টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। মেয়েকে মালয়েশিয়ায় স্নাতকোত্তর প্রোগ্রাম শুরু করতে সহায়তা করা জন্য তিনি এ ছুটি কাটাবেন বলে জানা গেছে। তবে বাজারে আছে ভিন্ন কথা।

গত ১২ ডিসেম্বর বেশকিছু শর্তাবলীর অধীনে বিদেশ ভ্রমণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসনিক অনুমোদন পেয়েছেন তিনি। তার এ ছুটি বহিঃবাংলাদেশ ছুটি হিসেবে গণ্য হবে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান।

এতে বলা হয়, বিএসইসি চেয়ারম্যার খন্দকার রাশেদ মাকসুদকে শর্তাবলীর অধীনে বিদেশ ভ্রমণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রশাসনিক অনুমোদন দিয়েছেন। তিনি আগামী ২১ জানুয়ারি থেকে ০৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ দিন ছুটি কাটাবেন। তাঁর সফর সঙ্গী থাকবেন স্ত্রী সামিয়া ফয়সাল মাকসুদ ও মেয়ে দিয়ানা তানাশসাত মাকসুদ।

বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদের ছুটি ও ভ্রমণের শর্তাবলীগুলো হচ্ছে- তিনি ভ্রমণ সংক্রান্ত সকল ব্যয় বহন করবেন। বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক কোন ব্যয় বহন করা হবে না; তিনি স্থানীয় মুদ্রায় তার বেতন ও ভাতা গ্রহণ করবেন; তার ভ্রমণের সময় বহির্বিশ্ব ছুটি হিসেবে গণ্য হবে; এই অনুমোদনের জন্য বিএসআর (পর্ব-১) এর পরিশিষ্ট ৮ এর বিধি ৩৪ এর বিধান প্রযোজ্য; এবং অনুমোদিত সময়ের বেশি তিনি বিদেশে অবস্থান করতে পারবেন না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024