শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বেনাপোল বন্দরের মধ্য দিয়ে বাণিজ্য ঘাটতি প্রায় ৭৬ হাজার মেট্রিক টন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

বেনাপোল বন্দর দিয়ে গেল বছর ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৭৮০ মেট্রিক টন। এর আগে ২০২৩ সালে আমদানির পরিমাণ ছিল ২১ লাখ ১৪ হাজার ৫০৯ মেট্রিক টন। গত বছরে আগের বছরের চেয়ে পণ্য আমদানির পরিমাণ কমেছে ৭৫ হাজার ৭৪৬ মেট্রিক টন। বৈশ্বিক মন্দা আর বাণিজ্যে নানা প্রতিবন্ধকতাকে এ অবস্থার জন্য দায়ী বলছেন ব্যবসায়ীরা।

সূত্র জানিয়েছে, মোট ২৪টি স্থলবন্দরের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য হয় ১৬ টি বন্দরের মধ্য দিয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় বেনাপোল- পেট্রাপোল বন্দরের মধ্য দিয়ে। তবে দেশ করোনা ভাইরাসের কবলে পড়ে ২০১৯ সাল থেকে বৈশ্বিক মন্দায় ডলারের দাম ঊর্ধ্বগতির কারণে কমে আসতে থাকে আমদানির পরিমাণ।

এছাড়া দ্রুত পণ্য ছাড়করণ ও অবকাঠামোগত নানা সমস্যাও বাণিজ্য ঘাটতির কারণ হয়ে উঠে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাণিজ্য সম্প্রসারণে নানা উদ্যোগ নেয়া হয়েছে। গত দুই মাসে বেনাপোল বন্দরের শূন্যরেখায় চালু করা হয় বন্দর কার্গোভেহিকেল টার্মিনাল ও বন্দরে বসানো হয় স্ক্যানিং মেশিন। দ্রুত পণ্য খালাস ও বাণিজ্য সম্প্রসারণে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের উদ্যোগে কমিটি গঠন করে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়।

এতে বর্তমানে বাণিজ্যে অনেকটা গতি ফিরে হয়রানি কমেছে যা সামনের দিনে প্রতিবন্ধকতা কাটিয়ে আমদানি, রফতানি বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা।

এ পথে আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্পকলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস, শিশু খাদ্য, মাছ, কেমিকেলসহ বিভিন্ন ধরনের পণ্য। আর রফতানি পণ্যের মধ্যে পাট, পাটের তৈরি পণ্য, তৈরি পোশাক, কেমিকেল, বসুন্ধরা টিস্যু, মেলামাইন, মাছ উল্লেখযোগ্য।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মফিজুর রহমান স্বজন জানান, গত বছর ভারত থেকে আমদানি হয় ৫০ হাজার কোটি টাকার বিভিন্ন ধরনের পণ্য এবং ৮ হাজার কোটি টাকার বিভিন্ন ধরনের পণ্য রফতানি হয় ভারতে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেশির ভাগ আমদানিকারকেরা বেনাপোল বন্দর ব্যবহারে আগ্রহী। তবে দ্রুত পণ্য খালাস করার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতায় হয়রানি হতে হয়। বাণিজ্য সহজীকরণ ব্যবস্থা নিশ্চিত হলে আমদানি ও রাজস্ব বাড়বে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতন জানান, ইতোমধ্যে বেনাপোল বন্দরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সমাপ্ত হয়েছে। অবকাঠামো উন্নয়ন বাণিজ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে। (বাসস)

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024