শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম ইতিহাসে সর্বনিম্ন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে

সর্বনিম্ন রেকর্ড দরপতনের মুখোমুখি হয়েছে ভারতীয় রুপি। মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে রুপির দাম। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে ৮৬ দশমিক ৫৮ ভারতীয় রুপি পাওয়া যাচ্ছে।

সোমবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন ধরেই ডলারের বিপরীতে দরপতন হচ্ছিল ভারতীয় রুপির। সেই ধারাবাহিকতায় সোমবার (১৩ জানুয়ারি) রুপির দাম শূন্য দশমিক চার শতাংশ কমে ৮৬.৫৮২৫ এ নেমে আসে এবং পরে সেশন শেষ হয় ৮৬.৫৭৫০। শেষবারের মতো এতটা পতন হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।

রুপির এমন দরপতন নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় রুপি আগামী মার্চের শেষের দিকে ৮৭ তে নেমে যেতে পারে। অপরিশোধিত( ক্রুড) তেলের দাম বৃদ্ধি রুপির দাম কমার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও কেবল এই মাসেই বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ারবাজার থেকে ৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশি তুলে নিয়েছেন।

মার্কিন আর্থিক নীতি নিয়ে উদ্বেগ এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত নীতিগুলো ঘিরে অনিশ্চয়তার কারণেও রুপির ওপর নেতিবাচক প্রভাব বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, রুপির নিম্নমুখী প্রবণতা গত তিন মাসেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024