শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে ইসলামী ব্যাংকের এটিএম-সিআরএম বুথ উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পল্টন শাখার অধীনে এটিএম-সিআরএম বুথ রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্স মার্কেটে উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এটিএম-সিআরএম বুথের উদ্বোধন করেন।

এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও পল্টন শাখাপ্রধান মুহাম্মদ নুরুল করিম, বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্স মার্কেট ব্যবসায়ী গ্রুপের সভাপতি হাজী মোহাম্মদ ইয়াকুব আলীসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বুথে গ্রাহকরা ২৪/৭ নগদ টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। এছাড়া ইসলামী ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার, অ্যাকাউন্ট, কার্ড কিংবা সেলফিনে তাৎক্ষণিক টাকা জমা, ব্যালেন্স অনুসন্ধান ও মিনি স্টেটমেন্ট গ্রহণ, সেলফিন ও এম-ক্যাশের মাধ্যমে ক্যাশ-আউট সুবিধা, ক্যাশ বাই কোডের মাধ্যমে নগদ টাকা উত্তোলন ও প্রেরণের সুবিধা, যেকোনো অপারেটরে মোবাইলে রিচার্জ, খিদমাহ্ কার্ডের বিল পরিশোধ, চেক বই অনুরোধ, ও ইউটিলিটি বিল পেমেন্ট সুবিধাসহ বহুমুখী সেবা এ অত্যাধুনিক মেশিনে পাওয়া যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024