শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ব্যাংকে বিকল্প পরিচালক নিয়োগে প্রজ্ঞাপন, লাগবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে

ব্যাংকের বিকল্প পরিচালক নিয়োগের নতুন প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বলা হয়েছে, ব্যাংকের কোনো পরিচালক টানা তিন মাস বিদেশে বা নিরবচ্ছিন্নভাবে অনুপস্থিত থাকলে বিকল্প পরিচালক নিয়োগ দেওয়া যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া নিয়োগপ্রাপ্ত বিকল্প পরিচালক দায়িত্ব পালন বা পর্ষদের সহায়ক কমিটির সভায় অংশগ্রহণ করতে পারবেন না। এত দিন বিকল্প পরিচালক নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগত না, কেবল অবহিত করতে হতো।

ব্যাংক কোম্পানি আইন ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, পরপর তিনটি সভায় বা তিন মাস কোনো পরিচালক সভায় অংশ না নিলে তাঁর পদ শূন্য হয়ে যায়। এর মধ্যে যেটি বেশি সময় হবে, সেটিই কার্যকর হয়। কিন্তু করোনার সময় এই বিধান স্থগিত করা হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে ১৮ সেপ্টেম্বর থেকে বিধানটি আবার কার্যকর করা হয়েছে। ফলে সভায় অংশ না নেওয়ার কারণে অনেক পরিচালক চলতি মাসেই পদ হারাবেন বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

মূলত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক ব্যাংক পরিচালক গা ঢাকা দেওয়ার এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কেউ কেউ বিদেশে পাড়ি দিয়েছেন। তাঁদের মধ্যে অনেক ব্যাংকের চেয়ারম্যানও আছেন। পরিচালকদের টানা অনুপস্থিতির কারণে বিভিন্ন ব্যাংকের পর্ষদ সভার আকারও ছোট করা হয়েছে।

জানা গেছে, এখন অনেক ব্যাংক পরিচালক বিকল্প পরিচালক হওয়ার মাধ্যমে পদ ধরে রাখার চেষ্টা করছেন। সে কারণে বাংলাদেশ ব্যাংক পূর্বানুমোদন নেওয়ার বিধান যুক্ত করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024