শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘এই সরকারের অধীনে ভালো নির্বাচন না হলে আর কখনো হবে না’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ পড়া হয়েছে

বর্তমান সরকারের অধীনে যদি ভালো নির্বাচন না হয়, তাহলে আর কখনো হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিষয়ক কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ভোট যদি কেনাবেচা হয়, তাহলে গণতন্ত্রের দরকার কী। টাকা নিয়ে যদি ভোট দিয়ে দিই তাহলে গণতন্ত্রের দরকার কী, কেন ভোট চাই। ভোট বেচাকেনা বন্ধ করতে না পারলে গণতন্ত্র সফল হবে না। এই কেনাবেচার শঙ্কা থাকলে দেশে গণতন্ত্র হবে না। ছাত্রদের আন্দোলনের কারণে এত প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেল; এটাও সম্ভব হয়েছে এই দেশে। তাই আশাবাদী হতে হবে। সংস্কারও করতে হবে। সবাই মিলে আমাদের ভোট ও গণতন্ত্র পাহারা দিতে হবে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিশনের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল ছাড়াও কমিশন সদস্য জিও এনজিও, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা কর্মশালায় অংশ নেন।

ড. তোফায়েল বলেন, এই জাতির আর ক্ষতির কী বাকি আছে। বিচারালয় থেকে ইউপি মেম্বার। সবখানেই ক্ষতি হয়েছে। আমাদের জাতি হিসেবে নষ্ট করেছে আওয়ামী লীগ; কিন্তু আমাদের ফিরতে হবে। সেই কারণে আমাদের আশাবাদী হতে হবে। সচেতন হতে হবে। আমাদের পাহারা দিতে হবে। পাহারা শুধু ছাত্ররা দিলেই হবে না। তাদের মা-বাবাদেরও পাহারা দিতে হবে। আন্দোলনেও গিয়েছিলেন ছাত্রদের বাবা-মা’রা। গণতন্ত্র পাহারা না দিলে গণতন্ত্র থাকে না।

তিনি বলেন, স্থানীয় সরকারের সংস্কারের মধ্যে দুই ধরনের মতামত আছে। এক ধরনের মত হচ্ছে যা আছে তাই। ডাইরেক্ট নির্বাচন হবে। আরেকটা হচ্ছে পার্লামেন্ট সিস্টেমে যাবো কিনা। সেটা আমরা সব কিছু বিবেচনা করেই প্রতিবেদন দেব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024