শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এসআইবি পিএলসির গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ পড়া হয়েছে

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ফরেন এক্সচেঞ্জ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সমাবেশটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এ এম হাবীবুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন ফরেন এক্সচেঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ মুহিবুল কাদির। এছাড়াও প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক আব্দুল মোতালেব সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় দুইশতাধিক গ্রাহক সভায় যোগ দেন। তাঁরা ব্যাংকের সাথে থেকে ব্যাংকটিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত বলেন, গত ত্রিশ বছর ধরে সম্মানিত গ্রাহকগণ আমাদের সাথে আছেন। আমরা তাঁদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, গ্রাহকরা এভাবে আমাদের সাথে থাকলে সোশ্যাল ইসলামী ব্যাংক এগিয়ে যাবে সামনের দিকে। তিনি সবাইকে এসআইবিএল’র উপর আস্থা রেখে পূর্বের ন্যায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024