নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন ব্যাংককে বুধবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৩টা ৩ মিনিটে মারা গেছেন। তনি নিজেই স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বামীর মরদেহ নিয়ে দেশে ফিরছেন তনি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক পোস্টে তিনি লিখেছেন, “সেইম ফ্লাইটে আমরা দুজন, কিন্তু আমি সিটে বসে আর তুমি।”
তনির পোস্টে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা স্বামীর আত্মার শান্তি কামনায় দোয়া করেছেন।